বার্ষিক প্রতিবেদন
গ্লোবাল সিভিলিটি ইনিশিয়েটিভের নির্বাহী বোর্ড বার্ষিক প্রতিবেদনে নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে:
- বিশ্বজুড়ে গ্লোবাল সিভিলিটিতে অবদান রাখা শীর্ষ ১০ জনের তালিকা তৈরি করা হবে। এর উদ্দেশ্য তাদেরকে গ্লোরিফাই করা নয় বরং অন্যরা যেন উদাহরণস্বরূপ তাদেরকে দেখতে পারে সেই জন্যই তালিকাটি করা হবে।
- বিশ্বজুড়ে গ্লোবাল সিভিলিটিতে সামঞ্জস্যহীনতা মূলক শীর্ষ ১০ টি ঘটনার তালিকা প্রস্তুত করা হবে। এই তালিকার উদ্দেশ্য অপরাধীদের লজ্জা দেওয়া নয়। বরং তাদেরকে থামানোর জন্য কি ধরনের পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে তা অন্যদের দেখানো।
- উপরের তালিকাগুলি স্থানীয়, জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে ব্যক্তি, সংস্থা এবং সরকারগুলির হতে পারে।
- উভয় তালিকা তৈরি হবে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে এবং সকল প্রার্থী নির্বাচিত হবে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে।
- বিশ্বজুড়ে গ্লোবাল সিভিলিটির ঝামেলা পূর্ন কতগুলো ঘটনা রিপোর্ট করা হয়েছে এবং তার মাঝে কতগুলো মধ্যস্থতার মাধ্যমে সমাধান করা হয়েছে তার বিবরণ দেওয়া হবে।
- গ্লোবাল সিভিলিটি এর নির্বাহী বোর্ড এবং ক্যাম্পেইন গুলোর কার্যক্রম তুলে ধরা হবে।
এই বার্ষিক প্রতিবেদনটি ইমেলের মাধ্যমে পাঠানো হবে এবং যারা গ্লোবাল সিভিলিটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন এবং এর নিয়মকানুন মেনে চলতে সম্মত হয়েছেন এমন প্রত্যেক ব্যক্তির কাছে পাঠানো হবে। এছাড়াও, বিশ্বজুড়ে মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং সরকারি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ অন্যান্য মাধ্যমেও এটি প্রচার করা হবে।